প্রকাশের সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ । ৮:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক দোয়া,মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে দোয়া,মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ ফজলুল রহমানের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন,শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম,পালাখাল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম,শাজুলিয়া দরবার শরীফের পরিচালক মাওলানা আতাউল্লাহ শাজুলি,পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক পানাউল্লাহ শাজুলী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, অভিভাবক আব্দুল কুদ্দুস মোল্লা প্রমুখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন