প্রকাশের সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ । ৮:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাইদ হোসেন অপু চৌধুরী
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিনে যে নারকীয় তান্ডব চালাচ্ছে তা কোনোভাবেই সহ্য করার মতো নয়। সেখানে আমাদের মা-বোন ও শিশুদের আর্তচিৎকার আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে প্রতিনিয়ত। ইসরায়েলের পণ্য বয়কটের মাধ্যমে আমাদেরকে ফিলিস্তিনবাসীর পক্ষাবলম্বন জানান দেয়ার সময় এসেছে। সময় এসেছে ইসরায়েলকে রুখে দেয়ার। আজ থেকে আমরা ইসরায়েলের কোনো পণ্য বিক্রি করবো না এবং খরিদও করবো না। বিশ্ববরেণ্য আলেম আল্লামা তাকী উসমানী ইসরায়েলি পণ্য হারাম ঘোষণা করেছে। অতএব হারাম মাল আমরা কেউ খরিদ করে আমারা মা-বোন ও শিশু বাচ্চাদের পেটে, পিঠে বিদ্ধ হওয়া গুলি ক্রয়ের সুযোগ   দেব না।

সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর মজলুম গাঁজাবাসির আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, জয়েন্ট সেক্রেটারি শাহ্জামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন খান, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ শরিফুল্লাহ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দীন মিয়াজী, ডা. বেলাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা মজিবুর রহমান, হাফেজ শাহাদাত হোসাইন প্রধানীয়া, ডালিম চৌধুরী, শরিফ মৃধা, মাওলানা আনসার আহমাদ, মাওলানা আবুল বাশার, মুফতি ইমরান হোসাইন, ডিএম ফয়সাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, সময় এসেছে তামাম দুনিয়া থেকে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার। সময় এসেছে ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার। নেতিনিয়াহু ফিলিস্তিনে হামলা করে দম্ভোক্তি করে বলেছে “এই হামলাই শেষ নয়”। আমরা পরিস্কারভাবে বলতে চাই নেতানিয়াহু তোমার দিন শেষ হয়ে আসছে। আজ সারা দুনিয়াবাসি তোমার প্রতি যে ঘৃণা, ক্ষোভ ও থুথু নিক্ষেপ করেছে। সে ঘৃণা আর ক্ষোভের আগুনে তুমি ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলও ধ্বংস হবে ইনশাআল্লাহ।

সমাবেশ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিশাল এক গণমিছিল স্টেডিয়াম রোড, মিশন রোড, ছায়াবানী মোড়, চিত্রলেখা মোড়, কুমিল্লা রোড হয়ে বিপণীবাগ এসে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন