প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ । ৭:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পাল্টাপাল্টি হামলায় আহত-২

নিজস্ব প্রতিনিধি

কচুয়ায় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ২ যুবক আহতের অভিযোগ পাওয়া গেছে।

গত রবিবার বিকেলে উপজেলার সাচার ইউনিয়নের চেলাকান্দা গ্রামে ডাক্তার বাড়ির সামনে আম বাগানে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান,শুয়ারুল গ্রামের সরকার বাড়ির মহসিন সরকারের ছেলে মাহিন সরকার, মৃধা বাড়ির আব্দুল কাদেরের ছেলে সোহেল মৃধার সাথে একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আব্দুল মান্নান,হারুন মিয়ার ছেলে মারুফ হোসেন ও রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে চেলাকান্দা গ্রামের ডাক্তার বাড়ির সামনে মারামারি হয়। এত দুই পক্ষের ৪জন আহত হয়েছে।

মাহিন সরকার ও সোহেল মৃধা পরিবার লোকজন জানান, আব্দুল মান্নান ও মারুফ এলাকার দুষ্ট প্রকৃতির। আমাদের পরিবার প্রবাসে থাকে সে সুযোগে আমাদের সন্তাদেরকে বিপদে পেলে টাকা দাবি করে আসছে। টাকা না দেওয়ায় গত রোববার বিকেলে ডাক্তার বাড়ির আম-বাগানে আম পাড়তে গেলে পূর্ব পরিকল্পিতভাবে মাহিন ও সোহেলে উপর এলোপাথাড়ি ভাবে হামলা চালায়, আব্দুল মান্নান, মারুফ হোসেন ও সাইফুল ইসলাম সহ আরো কয়েকজন। তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে মান্নান ও মারুফ গংরা পালিয়ে যায়। পরে সোহেল ও মাহিনকে রক্তাক্ত ও মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

বর্তমান তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা এই হামলার ঘটনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ন্যায় বিচার দাবি করছি।

প্রতিপক্ষ আব্দুল মান্নান ও মারুফ হোসেন জানান, মাহিন সরকার ও সোহেল মৃধা বাগানে নেশা করতে আসলে আমরা ডাক দিলে আমাদের সাথে বাক বিতণ্ডা জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা আমাদের উপরে হামলা করলে আমরা পুনরায় তাদেরকে প্রতিরোধ করি।

আমাদেরকেও বেধড়ক মারধর করেছে তারা। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থান রয়েছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন