প্রকাশের সময়: রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ । ৪:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় মহামায়া শতরূপা গুচ্ছগ্রামের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান হাজির সভাপতিত্বে ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোঃ শরীফ হোসেন পাটোয়ারী, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক কামাল হাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুষার, সংরক্ষিত মহিলা সদস্য লাকী বেগম, ৬ নং ওয়ার্ড সদস্য সোহাগ পাটওয়ারী, ৯নং ওয়ার্ড সদস্য সাংবাদিক কবির হোসেন রনি, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান তাজ, প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শাহমাহমুদপুর ইউনিয়নের উন্নয়নের লক্ষে প্রতিটি ওয়ার্ডেই উন্নয়নের জন্য ওয়ার্ড সভা করা হবে, শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিয়ে বন্ধের লক্ষ্যে কাজ করতে হবে, সকল ধরনের অনিয়ম দূর করতে সকলকে সহযোগীতা করতে হবে।

সরকারের উন্নয়ন গুলো মানুষের দৌড় ঘোড়ায় পৌছে দিতেই এ ওয়ার্ড সভার আয়োজন করা হয়েছে। ওয়ার্ডের সমস্যা, সম্ভাবনা নিয়েই পঞ্চবার্ষিকীর এ ওয়ার্ড সভা করা হচ্ছে। শাহমাহমুদপুরকে একটি মডেল ও আলোকিত ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়েই কাজ করতে হবে। অনুষ্ঠানে শিক্ষক, সমাজ সেবক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন