প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ । ৯:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় আশিকের চার হাজার টাকা জরিমানা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিতারা ফাযিল মাদ্রাসার কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার হয়।

বহিষ্কার বিষয়টি নিশ্চিত করেছেন-কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মাওলানা মো.মনির হোসেন।
পরীক্ষা কেন্দ্রে থেকে জানাযায়,দাখিল পরীক্ষার প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা চলাকালীন সময় বিতারা ফাযিল মাদ্রাসার কেন্দ্রে নাছিম আহমেদ নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রে ১৪৪ ধারা আইন অমান্য করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার দায়ে আশিক নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলা এসএসসি পরীক্ষায় ৭টি কেন্দ্রে ৩ হাজার ২ শত ৬৬জন পরীক্ষার্থী অংশগ্রহনের মধ্যে ৬৭জন অনুপস্থিত ছিলো,৩ হাজার ১ শত ৯৯জন পরীক্ষার্থী অংশ নেয়। ভোকেশনাল ২টি কেন্দ্রে ২৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ অনুপস্থিত ২৬০জন পরীক্ষার্থী অংশ নেয়।

দাখিল পরীক্ষায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৩শত ৫৭জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮জন অনুপস্থিত,১হাজার ৩ শত ৯জন শিক্ষার্থী অংশ নেয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন