প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ । ১০:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

এসএসসি পরীক্ষায় বাবুরহাট ও এমএম নুরুল হক কেন্দ্রে অনুপস্থিত ১৮ জন

নিজস্ব প্রতিনিধি
এসএসসি পরীক্ষার প্রথম দিনে চাঁদপুরের বাবুরহাট স্কুল এন্ড কলেজ কেন্দ্র ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সুন্দর সুশৃংখল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ই এপ্রিল) সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত বাংলা ১ম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বাবুরহাট স্কুল এন্ড কলেজে ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ১৮ জন শিক্ষার্থী।
এর মধ্যে বাবুরহাট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮ জন শিক্ষার্থী ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে ১০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বাবুরহাট কেন্দ্র ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭৬ শিক্ষার্থী ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে।
এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিন, এনডিসি আসাদুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রানী সম্পদ কর্মকর্তা।
বাবুরহাট স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ট্যাগ অফিসার দায়িত্বে ছিলেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী ও কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন এবং এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন কামরাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী সাইফুর রহমান ও কেন্দ্র সার্বিক দায়িত্বে ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন