প্রকাশের সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ । ১০:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বাউবির উন্মুক্ত এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দায়িত্বপ্রাপ্তদের অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি

শাহরাস্তিতে বাউবি উন্মুক্ত এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগের কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের অব্যাহতি দেওয়া হয়েছে।ওইকান্ডে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।একই সঙ্গে কেন্দ্র সচিবের দায়িত্বভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খানকে ন্যাস্ত করা হয়। শনিবার বিকেলে বিষয়টি শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা গণমাধ্যমকে নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় কেন্দ্রে দায়িত্বরত উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান পরীক্ষায় অংশগ্রহণকারী ২৭ জনের স্থলে ৩০ জনের স্বাক্ষরের হেরফের দেখতে পেয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। ওই সংবাদে দ্রুততম সময়ে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার কেন্দ্রে ছুটে যান এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ওই ঘটনায় একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসারকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে । এ বিষয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।

এছাড়া অত্র উপজেলায় শুরু হওয়া চলতি এসএসসি পরীক্ষার ৭ টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ওইদিন পরীক্ষার অনিয়মের বিষয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা সচিব মোঃ ইমাম হোসেন জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ৪ জন হল পর্যবেক্ষক,১জন অফিস সহকারী ও ১ জন অফিস সহায়ককে অব্যাহতি দেওয়া হয়। ওই অনিয়মে (অভিযুক্তরা) গঠিত তদন্ত কমিটির উপর আস্থা ও সম্মান রেখে সুষ্ঠতদন্তের দাবি করেছেন । ওই বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ বিষয় এখন পর্যন্ত কোন অভিযোগ উপস্থাপিত হয়নি বলেও শুনাযায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন