প্রকাশের সময়: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ । ১২:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারের নিতিমালা না মেনে ইটভাটা পরিচালনা করায়মেসার্স মাহবুব ব্রিকফিল্ডকেমোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৩১ জানুয়ারী সোমবার বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের গাজীপুর এলাকায় মেসার্স মাহবুব ব্রিকফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট শিউলী হরি।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় ওই ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন, এসআই বরকত উল্যাহসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি জানান, ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো, লাইসেন্সের নীতিমালা না মানা ও অন্যান্য অনিয়মের মাধ্যমে ইট প্রস্তুত করায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়ছে।

এ অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন