প্রকাশের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ । ৮:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পহেলা বৈশাখে আমাদের লক্ষ্য মানুষের কল্যানে কাজ করা : ওয়াসিম পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাফিউস সাহাদাত ওয়াসিম পাটওয়ারী।

এ উপলক্ষে পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

চাঁদপুর শহরের ১১নং ওয়ার্ডস্থ তার নিজ বাসভবনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে তিনি বাংলা নববর্ষ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর চাঁদপুর পৌর এলাকার শতাধিক দরিদ্র মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টিমুখ করানো শেষে খাদ্য সামগ্রী উপহার দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাফিউস সাহাদাত ওয়াসিম পাটওয়ারী বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য  আমৃত্যু লড়াই করেছেন। যে বাংলাদেশের সকল মানুষ সমানভাবে বেঁচে থাকার অধিকার পাবে। জিয়াউর রহমান এদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা। শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া বাদশাল থেকে তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।

তিনি আরো বলেন, বাঙালি জীবনের অসাম্প্রদায়িক এবং সর্বজনীন একটি উৎসব হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ তথা বর্ষবরণ আমাদের বাঙালি সংস্কৃতির হাজার বছরে ঐতিহ্যকে ধারণ এবং লালন করছে। এই দিনটি পুরো বাঙালি জাতি আনন্দ উৎসবের সাথে পালন করে। অথচ এমন দিনেও আমাদের প্রতিবেশী অনেকেই ভালো খাবার খেতে পারেন না। পহেলা বৈশাখে কেউ ভালো খাবার খাব, আর তার প্রতিবেশী না খেয়ে থাকবে, তাহলে এইদিনের কোন সার্থকতা থাকে না। এজন্যই আমি আমার সাধ্যমত অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিয়ে নববর্ষ পালন করছি। পহেলা বৈশাখে আমাদের লক্ষ্য সাধারণ মানুষের কল্যানে কাজ করা।

চাঁদপুরে সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ খানের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদল নেতা এডভোকেট আরিফ মাহমুদ সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুদ বেপারী।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, বরকত পাটওয়ারী, সাহাদাত গাজী, নাজির মোল্লা, দুলাল পাটওয়ারী, মাইনদ্দিন গাজী, মুন্না বেপারী, ভুট্টা আখন, ফারুক সর্দার, কাসিম, মনির, রবিউল সর্দার প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন