প্রকাশের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ । ৯:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ধান না কাটায় কচুয়ায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে শিকল পরিয়ে নির্যাতন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় ইয়াহিয়া নামের এক কিশোরকে শিকল পরিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

১১ এপ্রিল উপজেলার সদর দক্ষিন ইউনিয়নের তুলপাই গ্রামে এঘটনা ঘটেছে। এঘটনায় আহত ইয়াহিয়ার খালা হোসনেয়ারা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে,ওই গ্রামের প্রবাসী ইসমাইল হোসেনের ছেলে ইয়াহিয়া। তার বাবা-মা প্রবাসে (সৌদি আরবে) থাকার কারনে ইয়াহিয়া তার দাদা-দাদি ও চাচা-চাচির সাথে গ্রামের বাড়িতে থেকে লেখাপড়া করে।

গত ১১ এপ্রিল শুক্রবার দুপুর ইয়াহিয়াকে মাঠে ধান কাটার জন্য বললে ইয়াহিয়া প্রচন্ড তাপের কারনে ধান কাটতে অপারগতা প্রকাশ করে। এতে দাদা আব্দুল হক, চাচা ইয়াকুল আলী ও ইব্রাহিম, চাচি রুবিনা আক্তার ফুফি জান্নাত আক্তার দলবদ্ধ হয়ে পায়ে শিকল পরিয়ে গাছের সাথে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। এতে ইয়াহিয়া অজ্ঞান হয়ে পড়ে। পরে তার খালা ঘটনাস্থলে এসে অনেক আকুতি-মিনতি করে ইয়াহিয়াকে শিকল মুক্ত করে মুমর্ষ অবস্থা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হোসনেয়ারা আরো বলেন,এঘটনায় বিচার চেয়ে এলাকার গন্যমান্য লোকজনের কাছে দ্বারস্থ কোন বিচার না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।

বিবাদীগনের বক্তব্য জানতে চাইলে তাদের বাড়িতে না পাওয়ার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কচুয়া থানার তদন্ত কর্মকর্তা মো.জিয়াউল হক জানান,ইয়াহিয়াকে শিকলপরা ঘটনায় লিখিত অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন