শাহরাস্তিতে নিখোঁজের একদিনের মাথায় ফারহান(৬) নামে এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।
নিহত শিশু উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউপির কৃষ্ণপুর গ্রামের মান্নান চৌধুরী পুত্র।
শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, গত রোববার দুপুর ১২ টা থেকে শিশু ফারহান নিখোঁজ হয়। ওই থেকে তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ শেষে মাইকিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালায়।
অবশেষে সোমবার তাদের পাশের বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠে।
মঙ্গলবার সকল আনুষ্ঠানিকতা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে বলে স্বজনরা জানান।
ওই ঘটনায় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার খতিয়ে দেখবেন বলে জানান।

মোঃ মাসুদ রানা