ইসলামী যুব আন্দোলনের চাঁদপুর সদর উপজেলার শপথ অনুষ্ঠান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টা ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুবকরা যেকোনো দেশের মূল চালিকাশক্তি। তারা যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেশ ও জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। জুলাই পরবর্তী এ দেশের পট পরিবর্তনে যুবকদের ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল দেশ পরিচালনা করলেও তারা বারবার দেশের সম্পদ লুটপাট করেছে এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ ইসলামের সোনালী যুগের ন্যায় ন্যায়বিচারভিত্তিক শাসন দেখতে চায়, যা আগামীর যুবকদের আকাঙ্ক্ষা।”
এসময় তিনি সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা কর্মী রয়েছেন আপনারা শতভাগ নিশ্চিতসহ কাজ করতে হবে। তাহলেই কর্মী বাড়বে এবং ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য পথ সুগম হবে বলে তিনি উল্লেখ করেন। আমাদের সন্তান আছে, সংসার আছে এবং পরিবার আছে। এই তিনটার পরে আমাদের সংগঠন আছে। তাই সংগঠনের প্রতিও আপনারা নজর রাখতে হবে। আপনারা আশেপাশের লোকজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। সংগঠনের দাওয়াত দিতে হবে। ইসলামের জন্য কাজ করতে হবে
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মুহা, মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাওলানা মাঈনুদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মদ মাইন উদ্দিন সুজন, মুহা,মাইনুদ্দিন দেওয়ার প্রমুখ ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হেলাল আহমাদ।

নিজস্ব প্রতিনিধি