চাঁদপুরের হাজীগঞ্জে বজ্রপাতে শ্রমিক শাহাবুদ্দিন প্রধানীয়া (২২) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান শাহাবুদ্দিন।
শাহাবুদ্দিন প্রধানীয়া উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের এরশাদ হোসেন খোকা মিয়ার ছেলে।

মেহেদি হাসান রিমেল