প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ । ৬:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সাংবাদিকের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন

এস. এম ইকবাল
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মশিউর রহমান (মনা মাস্টার)’র মা মোসাম্মৎ কামরুন্নাহার (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারের বাসভবনে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
মরহুমার পুত্র মো. মশিউর রহমান (মনা মাস্টার) এর মায়ের মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মোসাম্মৎ কামরুন্নাহারের মরদেহ দাফন পূর্বক আনুষ্ঠানিকতায় উপস্থিতিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মায়ের জন্য দোয়া কামনা করছেন মো. মশিউর রহমান (মনা মাস্টার)।
মৃত্যুকালে মোসাম্মৎ কামরুন্নাহার, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পতি স্থানীয় সুুনামধন্য চিকিৎসক মো. মজিবুল হক গত প্রায় ৬ বছর পূর্বে প্রয়াত হয়েছেন।
মরহুমার জানাজায় ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জিল হোসেন, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন ভূঁইয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রধান শিক্ষক নুর হোসেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন