প্রকাশের সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১ । ৭:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমিয়াপুর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে ভোটারদের করণীয় সচেতনতামূলক প্রচারাভিযান

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে আসন্ন ইউপি নির্বাচনে একজন ভোটার হিসাবে আমাদের করণীয়’ শীর্ষক প্রচার-প্রচারণা অভিযান করা হয়।

শুক্রবার বিকেলে আমিয়াপুর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে সাদুল্যাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ‘একজন ভোটারের করণীয়’ বিভিন্ন সচেতনতামূলক লেখা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

আমিয়াপুর নবজাগরণ যুব সংঘের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক আবুল কালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুব আলম, কৃষি বিষয়ক সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক সূফী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মাওলানা আবু তাহের, নুরুল আমিন, আবুল কালাম, মহসিন, ইসমাইলসহ অন্যান্যরা প্রচারাভিযানে অংশগ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন