প্রকাশের সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ । ৮:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দুর্নীতিতে হ্যাটট্রিক করা রাজনৈতিক দলের কথায় সংস্কার ছাড়া নির্বাচন হবে না

নিজস্ব প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান  বলেছেন, দুর্নীতিতে হ্যাটট্রিক করা একক কোনো রাজনৈতিক দলের কথায় সংস্কার ছাড়া বাংলাদেশের মাটিতে নির্বাচন হতে দেয়া হবে না। তিনি বিএনপির উদ্দেশ্য বলেন, ২০০১ সালের কথা ভুলে যান। এখন গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে সবকিছু নতুন করে দেখতে চায় দেশের জনগণ।
কথিত মূল্যবোধের দোহাই দিয়ে জনগণকে ধোকা দিয়ে বোকা বানানোর কথা ভুলে যান। আপনাদের শাসনামলে অবিচার অত্যাচার আর দুর্নীতির কথা মানুষ মোটেও ভুলে যায়নি। আপনারা প্রত্যাখাত হবেন এবং আপনাদের সহযোগীরাও প্রত্যাখাত হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা দেশে কি পরিমাণ চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল, ইউনিয়ন পরিষদ থেকে গরিবের মাল লুট করেছেন তা জনগণ স্বচক্ষে দেখেছে। আপনারা তড়িঘড়ি করে ক্ষমতায় আসার জন্য এতো ব্যকুল হলেন কেন তা মানুষ জানে।
আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ। বামুকের সাবেক বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ ইউনুস মোল্লা।
উপজেলা আহ্বায়ক হাফেজ মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে ও সদস্য হাফেজ সাইফুল ইসলামের পরিচালনায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আবদুস সালাম, মাষ্টার সিদ্দিকুর রহমান, মুফতি ইকবাল হোসাইন, হাফেজ ইউনুস আহমাদ প্রমুখ।
উপজেলা মজলিসে শুরা অধিবেশন  শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য হাফেজ মাওলানা ফারুক আহমাদকে সভাপতি, মাষ্টার সিদ্দিকুর রহমান ও মুফতি ইকবাল হোসাইনকে সহ-সভাপতি, হাফেজ ইউনুস আহমাদকে সেক্রেটারি এবং হাফেজ সাইফুল ইসলামকে জয়েন্ট সেক্রেটারি করে শক্তিশালী একটি কমিটির ঘোষণা করেন ও শপথ পড়ান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন