শাহরাস্তিতে চলতি এসএসসির গনিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১ প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়ে জেল দেওয়া হয়েছে।
সোমবার (২১-এপ্রিল) সকালে গণিত পরীক্ষা চলাকালে উপজেলার পৌর শহরের নিজ মেহের মডেল পাইলট উঃবিঃ কেন্দ্রে শিক্ষককে আটকের এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে,ওই পরীক্ষা কেন্দ্রের ১২ নাম্বার হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার হল পরিদর্শনে গিয়ে গণিত এমসি কিউর উত্তর সরবরাহের একটি অভিযোগের গুঞ্জন শুনতে পান। পরে ওই হলের কতিপয় শিক্ষার্থী সে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত হল সুপার দেবকরা মারগুবা ড. মোহাম্মদ শহীদুল্লাহ মেমোরিয়াল উঃ বিঃ এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আজমুল হক গণিত পরীক্ষায় শিক্ষার্থীদের গনিত এমসি কিউর অংশের কিছু উত্তর শুদ্ধ করে দেন মর্মে প্রশাসনের নিকট স্বীকার করেন।
একইভাবে অভিযুক্ত প্রধান শিক্ষক আজমুলও জেরার মুখে বিষয়টি স্বীকার করেন। পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত প্রধান শিক্ষক আজমুলকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করেন। একই সঙ্গে বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসিন উদ্দিনকে জানিয়ে দেন।
এছাড়া তিনি বলেন, এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে কেন্দ্র সচিব ও নিজ মেহের মডেল পাইলট উঃবিঃ এর প্রধান শিক্ষক আযাদ হোসেন জানান, অভিযুক্ত প্রধান শিক্ষকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ওই পরীক্ষা হলে দায়িত্বরত দুই শিক্ষক আফরোজা ও আনিছুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাশার জানান, অভিযুক্ত শিক্ষকের বিষয়ে একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলমান। আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের অভিমতে জানা যায়, শিক্ষক আজমুল ব্যক্তি ও শিক্ষকতা জীবনে একজন আদর্শবান মানুষ ও শিক্ষক। হঠাৎ করে এমন কাণ্ডে সকলের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে।
এদিকে চাঁদপুর জেলা প্রশাসন ও শাহরাস্তি উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, এসএসসিসহ সকল পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। এতে অন্তত আগামী প্রজন্ম একটি শিক্ষিত জাতি উপহার পাবে।

শাহরাস্তি অফিস