শাহরাস্তিতে খেলতে গিয়ে আব্দুল আজিজ নিহান নামের ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
শিশুটি পৌর শহরের কালিয়াপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা শাহাদাত ইসলামের পুত্র।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে শিশু নিহান বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করতে বেরিয়ে যায়।
বিকেল গড়িয়ে সন্ধ্যা শিশুটি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে।
পরে তার স্বজনরা প্রতিবেশীদের সঙ্গে নিয়ে সম্ভাব্য সব স্থানে খুঁজে তার সন্ধান মিলাতে ব্যর্থ হয়। হারিয়ে যাওয়া শিশুটির উচ্চতা প্রায় ৩ ফুট ৮ ইঞ্চি, ওজন প্রায় ৩৫ কেজি, মুখমণ্ডল গোলাকার, চুল ছোট ও কালো।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও কালো গেঞ্জি। সে চাঁদপুর অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে না পেয়ে পরিবার উদ্বেগ উৎকণ্ঠায় মাঝে রয়েছে।

মোঃ মাসুদ রানা