প্রকাশের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ । ৮:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ৫ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২৮ এপ্রিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশগ্রহণ করেন এসআই মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী, এএসআই অসীম সিংহ, সঞ্জয় চক্রবর্তী, এএসআই শাকিল রানা, এবং এএসআই মোঃ আহাল উল্যাহসহ পুলিশের একাধিক চৌকস টিম।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আনোয়ার হোসেন (পিতা-মোঃ ইব্রাহিম মুন্সি, সাং-শাশীয়ালী) এবং একই অভিযানে ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি শাকিব গাজী প্রকাশ শাকিল (পিতা-ইউসুফ গাজী, সাং-গোবিন্দপুর) কে গ্রেফতার করা হয়।
অপরদিকে ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৪ মাসের সিআর সাজাপ্রাপ্ত মোঃ মুকসুদ আলম (পিতা-মৃত আবুল হোসেন) এবং ষোলদানা এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের সিআর সাজাপ্রাপ্ত ইউসুফ রহমান (পিতা-কালা মিয়া বেপারী) কে গ্রেফতার করা হয়।
এছাড়াও রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সজিব (পিতা-মিজানুর রহমান) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম আরও জানান, সাধারন মানুষের জানমাল রক্ষায় পুলিশ নিরলস ভাবে করে যাচ্ছে এবং থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন