মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ফেব্রুয়ারি উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ড সুগন্ধি সাকীনের সরকার বাড়ীর মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ (২৮) ও মো. ওমর ফারুক (২৮)কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অনলাইন ডেস্ক