প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ । ৮:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পেইন্টার শ্রমিকদের উদ্যোগে মে দিবস পালন

নিজস্ব প্রতিনিধি

মালিক শ্রমিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে। এমন স্লোগানকে সামনে রেখে, হাজিগঞ্জ উপজেলা পেইন্টার অ্যাসোসিয়েশন শ্রমিকদের উদ্যোগে ব্যাপক উৎসব মুখর পরিবেশে পালিত হল আন্তর্জাতিক মে দিবস।

মহান মে দিবস, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন ও সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর পহেলা মে দিবসটি সারাবিশ্বে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়।

তারাই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানের ন্যায় হাজিগঞ্জ উপজেলা পেইন্টার এসোসিয়েশন নামক সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দদের উদ্যোগে পহেলা মে দিবস প্রথমবারের মতো পালন করা হলো ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা পেইন্টার অ্যাসোসিয়েশন সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আহসান হাবিব এর সার্বিক পরিচালনায় সংগঠনের দেড় শতাধিক পেইন্টার শ্রমিকরা নতুন টি-শার্ট গায়ে দিয়ে বর্ণিল আয়োজনে উৎসবমুখর ভাবে হাজীগঞ্জ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড চত্বর ঘুরে পূর্ব বাজার ব্রীজ প্রদক্ষিণ শেষে মধ্যবাজার, বিজনেস পার্ক ট্রেড সেন্টার মডেল হসপিটাল এর নিচে অবস্থান নেয়।

মে দিবসের উপর বক্তব্য রাখেন পেইন্টার অ্যাসোসিয়েশন সমিতির নেতৃবৃন্দরা।

বক্তব্য তারা বলেন, মে দিবস মানেই শ্রমিকদের জীবনের ইতিহাস গাথা একটি স্মরণীয় দিন।
১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে-মার্কেটের ম্যাসাকার শ্রমিকদের আত্ম-ত্যাগকে স্মরণ করে পালিত হয় মে দিবস।
দৈনিক ৮ঘন্টা কাজের দাবীতে শ্রমিকদের হে মার্কেটে একসাথে জমায়েত হয়েছিল। শ্রমিকদের ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামা বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাহিনী শ্রমিকদের ওপর নির্বিচারে গুণীবতন করলে ওইখানে ১০ থেকে ১২ জন শ্রমিক নিহত হয়। সেদিনের সেই ঘটনাকে কেন্দ্র করে এই দিবসটি আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

এছাড়া তারা আরো বলেন মে দিবস সকল কলকারখানা ও শ্রমজীবী প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। শ্রমিকদের কাজের শেষে ন্যায্য মজুরি পরিশোধ করতে হবে। মালিক ও শ্রমিকদের মধ্যে বৈষম্য চলবে না, আন্তরিকতা থাকতে হবে।

হাজিগঞ্জ উপজেলা পেইন্টার শ্রমিকরা সকলের আন্তরিকতা ও ভালোবাসা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, হাজিগঞ্জ উপজেলা পেইন্টার এসোসিয়েশন সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনির কাজী, রাজ্জাক মিয়া, আনোয়ার মিয়া, ফারুক মিয়া, সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ মিজান মিয়া, সহ-সভাপতি মোঃ ইয়াছিন, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব সহ-সাধারণ সম্পাদক মোঃ আনিস কাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ভুট্টো, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, প্রচার সম্পাদক মোঃ আবু বক্কর, নয়ন, মইনুদ্দিন, কামরুল, মোস্তফাসহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন