প্রকাশের সময়: রবিবার, ৪ মে, ২০২৫ । ১০:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মেহের ডিগ্রী কলেজের সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ রুপন

নিজস্ব প্রতিনিধি

শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের এবার নতুন সভাপতি ও বিদ্যোসাহীর নাম ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি ওই পরিচালনা পর্ষদের সভাপতি পদে নিয়োগ দেওয়া আনোয়ার হোসেন খোকনের পরিবর্তন পূর্বক তদস্থলে ৩০ এপ্রিল নতুন করে এক প্রজ্ঞাপন জারি করে এতে মোহাম্মদ আবু ইউছুফকে সভাপতি ও শাহেদুল হক মজুমদারকে বিদ্যোসাহী সদস্য হিসেবে মনোনয়ন দিয়ে এক পত্র প্রেরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এদিকে এ বিষয়ে ২৭শে এপ্রিল ও ৪ মে দেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় পত্রিকায়, সভাপতির পদ থেকে তাকে প্রত্যাহার ও প্রথম সভা বয়কট’-শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এ এস এম আমানুল্লাহ’র অনুমতিক্রমে কলেজ পরিদর্শক আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গভনিং বডির অবশিষ্ট মেয়াদকাল ২৪ মার্চ ২০২৭ সাল পর্যন্ত।

এর আগে গেল ২৯ এপ্রিল আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বের ডাকা প্রথম সভা বয়কট করেছে পরিচালনা পর্ষদের সদস্যরা। গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ মিলনায়তনে আনোয়ার হোসেন খোকন অপেক্ষা করেন। কিন্তু কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি ছাড়া পরিচালনা পর্ষদের অন্যান্যরা উপস্থিত হয়নি। প্রথম সভার আগে সম্প্রতি আনোয়ার হোসেন খোকনকে মনোনীত করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাছে তার মনোনয়ন প্রত্যাহার চেয়ে আবেদন করেন কলেজটির গভর্নিং বডির ৮ সদস্য।

ওই সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাছে কলেজের গভর্নিং বডির সদস্যেরা প্রেরিত পত্র উল্লেখ করেন। আমরা ‘গভর্নিং বডির সভাপতি হিসেবে আনোয়ার হোসেন খোকনকে মনোনীত করার বিষয়টি অত্র কলেজের অধ্যক্ষের মাধ্যমে জানাতে পারি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির নীতিমালা ৯নং অনুসারে অধিভুক্ত কলেজে গভর্নিং বডির সভাপতি ও সদস্যরা বাংলাদেশের নাগরিক হবেন এবং তাহারা সাধারণভাবে বাংলাদেশের বাসিন্দা হবেন। ওই হিসেবে এ নিয়োগ জাতীয় বিশ্ববিদ্যালয় নীতি বহির্ভূত ও সাংঘর্ষিক।

ওই আবেদনের প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ভাইস -চ্যান্সেলর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত স্মারকে বিষয়টি নিষ্পত্তি হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন