প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫ । ৭:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পুরানবাজারের ব্যবসায়ী মুসলিম হাওলাদার আর বেঁচে নেই

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর শহরের পুরান বাজার ট্রাঙ্ক পট্টির এলাকার সুনামধন্য ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ মুসলিম হাওলাদার মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওইন্না ইলাহির রাজিউন।
৪ মে রোববার বিকেল সাড়ে ৫টায় তিনি ঢাকা সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে হাজী মোহাম্মদ মুসলিম হাওলাদারের বড় ছেলে হাজী মোহাম্মদ আব্দুর রহমান জানান, আমার বাবা দীর্ঘদিন যাবত কিডনীজনিত অসুখে অসুস্থ ছিলেন। সবশেষ তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সিকেডি হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা মৃত্যুবরণ করেন। আজ বাদ যোহর (১.৪৫ মি) চাঁদপুরের ঐতিহাসিক পুরান বাজার জামে মসজিদের সামনে আমার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। আমি আমার পরিবারের পক্ষ থেকে বাবার জান্নাত কামনা করে সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করছি।
উল্লেখ্য : হাজী মোহাম্মদ মুসলিম হাওলাদার চাঁদপুর শহরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরান বাজারের একজন সুনামধন্য ব্যবসায়ী ছিলেন। তিনি বাজারের ট্রাঙ্ক পট্টি এলাকায় হাওলাদার পলিথিন স্টোরের স্বত্বাধিকারী। ব্যক্তিগত জীবনে তিনি একজন নামাজী, পরোপকারী এবং ভালো মনের মানুষ ছিলেন।
পুরান বাজার এলাকায় অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানে সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি নীরবে নিভৃতে অর্থ সহযোগিতা করেছেন। তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি পুরান বাজার ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন