প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫ । ৭:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত স্থান থেকে অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।

সোমবার (৫ মে) বেলা ২ টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার হাঁটিলা শাড়াসিয়া নামক স্থান থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ তালিকাভুক্ত অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানে উপজেলার হাঁটিলা পশ্চিম ইউনিয়নের সুহিলপুর বাজারের ব্রিজের পাশে শাড়াসিয়া নামক স্থান থেকে একটি ৯ এমএম পিস্তল ও ৪ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়।

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও এ্যামুনিশন হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন