প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫ । ৭:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সাফল্য

নিজস্ব প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার বিভাগীয় পর্ব-২০২৫ অনুষ্ঠান গত ০৩ মে (শনিবার) চট্টগ্রাম কলেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

উক্ত বিভাগীয় প্রতিযোগিতায় সৃজনশীল দলীয় নৃত্য ইভেন্টে ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করে আফসানা পাটওয়ারী ও তার দল (সুমাইয়া সূচনা, মরিয়ম আক্তার ও মিতু ধর) এবং নৃত্য পরিচালনার কোরিওগ্রাফার পিপল দাস।

এছাড়া কবিতা আবৃত্তিতে ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী শামীম শেখ, উপস্থিত বক্তৃতায় ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী নাইমা আক্তার এবং একক অভিনয়ে ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার।

সোমবার (০৫ মে) দুপুর ১২:০০টায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম আবদুল মান্নান স্যারের সাথে দেখা করতে আসে।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ আরো অনেকে।

অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম আবদুল মান্নান শিক্ষার্থীদের সাফল্যে তাদের উৎসাহ দেন এবং বলেন লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বরাবরের মতো এবারও জাতীয় পর্যায়ে কলেজের জন্য সফলতা বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন