প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫ । ৯:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা অবরোধ কর্মসূচিতে চাঁদপুর সুন্নী ছাত্র জনতার অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি
২৬ এপ্রিল ঢাকার গাজীপুরে মসজিদের ইমাম ও খতিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি, গাজীপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্যতম নেতা মাওলানা রইছ উদ্দিনকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে সোমবার (৫ মে ২০২৫) সারাদেশে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।
এরই অংশ হিসেবে সোমবার কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড অবরোধ করা হয়। সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা দেশের অন্যতম এই মহাসড়ক অবরোধ করে রাখা হয়। হোটেল নূরজাহান থেকে ওভারব্রিজ পর্যন্ত দুই পাশের সড়ক অবরোধ করা হয়। এই দীর্ঘ সময় সড়কের দুইমুখী হাজার হাজার যানবাহন আটকা পড়ে।
আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং বিভিন্ন সংগঠন ও দরবারের পীর সাহেবদের অনুসারী কয়েক হাজার মানুষ এই সড়ক অবরোধ করে। কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আহ্বানে এই কর্মসূচি পালিত হয়। কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের এই অবরোধ কর্মসূচির সাথে একাত্ম পোষণ করে চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের কয়েক শ’ নেতা-কর্মী অবরোধ কর্মসূচিতে অংশ নেন।
কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আহ্বানে কুমিল্লা বিশ্বরোড অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখছেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী।
অবরোধ চলাকালে পুরো সড়ক জুড়ে বিক্ষোভ করেন সুন্নী ছাত্র জনতা। তাদের দাবি একটাই- অবিলম্বে মাওলানা রইছ উদ্দিন হত্যার বিচার কার্যক্রম শুরু করতে হবে, খুনিদের দ্রুত আটক করতে হবে। মাওলানা রইছ উদ্দিন হত্যার এতোদিন পার হলেও একজন আসামীও আটক না হওয়ায় নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সুন্নী মুসলমানদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করছে। যার পরিণতি হবে ভয়াবহ।
বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব মাওলানা আনম মাসউদ হোসাইন আল-কাদেরীসহ নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন