বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন কমিটির সহ সভাপতি পদে মনোনিত হয়েছেন মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন দুলু।
গত শুক্রবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাঁদপুর সদর উপজেলা কমিটির আহবায়ক শাহজালাল মিশন ও সদস্য সচিব এ্যাড. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
পরে গত শনিবার (৩ মে) দুপুরে অনুমোদনকৃত পূর্ণাঙ্গ কমিটি শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের হাতে তুলে দেন উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন ও যুগ্ম আহবায়ক আক্তার হোসেন সাগর।
মোঃ দেলোয়ার হোসেন দুলু চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছোট শাহাতলী গ্রামের বাসিন্দা মৃত আইনুল হক মিজির ছেলে। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তার উপর অর্পিত দায়িত্ব পালনে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, আমি এই রাজনীতিতে থেকে সমাজের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। এবং দলীয় নেতাকর্মীদের পাশে থেকেও কাজ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
তিনি পেশাগতভাবে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী। কর্মজীবনের পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।
সদ্য ঘোষিত শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে স্থান পাওয়ায় আগামী দিনগুলোতে নেতাকর্মীদের সাথে নিয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপিকে আরো গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মোঃ দেলোয়ার হোসেন দুলুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন কমিটির সহ সভাপতি পদে মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এদিকে দেলোয়ার হোসেনকে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হিসেবে মনোনীত করায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং নিজ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
জানা যায়, উক্ত কমিটিতে স্বপন মাহমুদকে সভাপতি, মোঃ নাহিদ খানকে সিনিয়র সহ সভাপতি, মোঃ কামাল মিজিকে সাধারণ সম্পাদক, শাহজালাল দেওয়ানকে সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও মোঃ শফিক কবিরাজকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে অনুমোদন দেয়া হয়।
এর আগে গত ১৯ মার্চ ইউনিয়নের মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিনিধি