চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) সকালবেলা গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রাম এবং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ ষোলদানা গ্রামের মো. রুবেলের ছেলে এবং মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।
স্বজনরা জানান, পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় শিশুরা। পরে তাদের নিখোঁজ অবস্থায় খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পারভেজ আহমেদ বলেন, “শিশুদের হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”
হঠাৎ এ দুই শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এস. এম ইকবাল