শাহরাস্তিতে ১ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত-রাত ৪টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী এলাকার সাংহাই মতুর বাড়ীর আবুল বাসারের বাড়ীর সম্মুখের পাকা রাস্তার উপর রঞ্জন আলীর পুত্র জামাল হোসেন (৪০) এর গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ।
ওই সময় তার নিকট ডান হাতে লুকিয়ে রাখা নীল রঙের বাদামী পলিথিনে কসটেপ মোড়ানো ১ কেজি গাঁজার সন্ধান পায় পুলিশ।
যার বাজার মূল্যে প্রায় ২০ হাজার টাকা। পরে পুলিশ অভিযুক্ত মাদক কারবারি জামালকে আটক করে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে।
অভিযুক্ত আসামি জামাল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত রয়েছে বলে স্বীকার করে।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) জানান, চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বারের দিক নির্দেশনা এ অভিযান অব্যাহত রয়েছে।
আটক আসামীর বিষয়ে একটি মাদক মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উক্ত অভিযানে এসআই মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় অফিসার ফোর্স এ মাদক অভিযানে অংশ গ্রহন করেন।

মোঃ মাসুদ রানা