প্রকাশের সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫ । ৭:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ২৪ ঘন্টায় আওয়ামীলীগ-যুবলীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ,সাচার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রনজিত ডাক্তার, পাথৈর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোবারক হোসেন, বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, কচুয়া উত্তর ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান প্রধান, সদস্য ফয়েজ উল্লাহ, কড়াইয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, আশ্রাফপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাব্বির মিয়াজী।
কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে চাঁদপুর সদর থানার মামলায় ও কচুয়া থানার পৃথক মামলায় ৯ জনকে শুক্রবার দুপুরে চাঁদপুরে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন