প্রকাশের সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫ । ৭:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে তৌহিদী ছাত্র জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সর্বস্তরের ছাত্র ও তৌহিদী জনতার ব্যানারে।
১৭ বছরের ফ্যাসিবাদ কায়েম করা, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা,শাপলা চত্বরে গণহত্যা,গুম খুন ও পিলখানায় গণহত্যায় জড়িত।
আওয়ামী লীগ, যুবলীগ সহ তাদের সকল অঙ্গ সংগঠন নিষিদ্ধ ওই বিচারের দাবিতে শুক্রবার (৯ মে) বাদ জুমা শহরের বাইতুল আমীন জামে মসজিদ সম্মুখ থেকে একটি মিছিলটি বের হয়ে, শহরের হাসান স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায়, মোহাম্মদ তামিম খানের সভাপতিত্বে এবং মো. জাহিদুল ইসলামের  সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ খেলাফত মজলি চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নূর আলম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমেদ, খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ইসমাইল, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কে এম মাসুদুর রহমান, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাইফুদ্দিন হিসাম ও সৈয়দ সাকিবুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে। বক্তারা উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে আরো বলেন,যাদের এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তাদের সাথে আমরা নাই।”
সমাবেসে আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস চাঁদপুর শাখার যুগ্ম সম্পাদক ফারুক নোয়াম, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখার প্রচার সম্পাদক মুফতি আবু ইউসুফ হামিদীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন