প্রকাশের সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫ । ৭:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া উপজেলার কহলথুড়ি হামাদিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ (১০৫) পূর্তি উদযাপন উপলক্ষ্যে লক্ষ টাকার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে কহলথুড়ি হামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কহলথুড়ি ফুটবল একাডেমির আয়োজনে খেলা উদ্বোধন করেন, প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনি।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমনের সভাপতিত্বে ও সমাজসেবক সাইফুল ইসলাম রিয়াজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো.আজিজুল ইসলাম কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান বাশার,কহলথুড়ি হামাদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার,মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমন উল্লাহ আমান, বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম প্রধানীয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কহলথুরি হামাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম রুবেল, তোফাজ্জল হোসেন মুকুল, সদস্য জাকির মোল্লা,সমাজসেবক দিদার আলম, কহলথুড়ি আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি কামাল হোসেন মজুমদার, সাবেক সভাপতি মফিজুল ইসলাম বাবুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ এমরান,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, সমাজসেব হাফিজুর রহমান, ইসমাইল হোসেন ও হাজী জাহাঙ্গীর।

খেলার আয়োজনকারীদের বক্তব্য রাখেন আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার মহিন উদ্দিন, শুভ, নাহিদুল ইসলাম শুভ, আরমান হোসেন শান্ত, নূর হোসেন ও শাহজালাল রিপন প্রমুখ।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার ফুটবল খেলা প্রেমিক সমর্থকরা উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় হাজীগঞ্জ অষ্টগ্রাম একাদশ ও ইসলামপুর একাদশ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন