চাঁদপুরের ফরিদগঞ্জে ডেভিল হান্টের অভিযানে যুবলীগ নেতা আবদুস সাত্তার পাটোয়ারী ও ইউপি সদস্য শরীফ পাটোয়ারীকে আটক করেছে।
শুক্রবার (৯ মে ২০২৫) গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করে শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার এসআই আরিফ হোসেন সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে গুপ্টি পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে ও পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ পাটোয়ারীকে আটক করে।
পরে তাদেরকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারী ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত মামলায়(২০২২ সালে উপজেলা বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের) আটক দেখিয়ে শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম উপরোক্ত দুইজনকে আটক পরবর্তী আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এস. এম ইকবাল