প্রকাশের সময়: শনিবার, ১০ মে, ২০২৫ । ৮:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ  উদযাপিত

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের  কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে কচুয়া উপজেলা রিসোর্স সেন্টারে একটি  অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানার সভাপতিত্বে ও কোয়া কোর্ট  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র, মো: শাহজাহান ভূঁইয়া ও মো: জামাল হোসেন,উপজেলা রিসোর্স সেন্টারের  ইন্সট্রাক্টর মো: জাকির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির  সাবেক সভাপতি দেওয়ান মোহাম্মদ  সিরাজুল ইসলাম,ছাত্র-অভিভাবকদের  পক্ষে বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাবের  সাবেক সাধারণ সম্পাদক ও ব্যাংকার মো: সালাউদ্দিন সোহাগ।
 এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন -কোয়া চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল হাসান,  পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, বিতারা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও ছাত্র অভিভাবক।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক  প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন