প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ । ৭:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ক্ষতিকর রং দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম, ভোক্তার জরিমানা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে ক্ষতিকর রং দিয়ে ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অভিযোগে কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সদর উপজেলার চৌরাস্তা এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, বাগাদী চৌরাস্তায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরি করায় নিউ ঢাকা আইসক্রিম কারখানার মালিকের থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন