প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ । ৭:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এস. এম ইকবাল
ওজন করে বিক্রি করছে গাঁজা। এলাকাবাসী গাঁজাসহ আটক করে গণধোলাই দিয়ে যৌথ বাহিনীর হাতে তুলে দেয়।
মঙ্গলবার (১৪ মে) রাতে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের জোলশ খা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোবিন্দপুর এলাকার মাদক ব্যবসায়ী মোঃ তৌফিক মৃধা মাদক ব্যবসা করে আসছে। স্থানীয়রা তাকে একাধিকবার মাদক ব্যবসা থেকে বিরত থাকতে অনুরোধ জানায়।
স্থানীয়দের তৌয়াক্কা না করে মাদক বিক্রি করে আসছে তৌফিক। ঘটনার সময় ওজন মাপার যন্ত্র দিয়ে গাঁজার প্যাকেট করছিল।
এসময় তাকে গণধোলাই দিয়ে যৌথ বাহিনীকে খবর দেয়। সংবাদ পেয়ে থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ এবং ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর ঘটনাস্থল থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা ওজন করার যন্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আটককৃত মাদক ব্যবসায়ী তৌফিক মৃধা(৪৫) গোবিন্দপুর মৃধা বাড়ির মৃত বশু মৃধার ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম জানান, দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন