প্রকাশের সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫ । ৭:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগামীর বাংলাদেশ হবে ইসলামের : মাওলানা হেলাল আহমাদ

সাইদ হোসেন অপু চৌধুরী

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ বলেছেন, ইসলামপন্থীরা এদেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। দেশের সকল সংকটে তাঁরা এগিয়ে এসেছেন। এদেশের হক্কানী ওলামায়ে কেরাম দেশ গঠনে অংশ নিয়েছেন, তাঁরা কখনো দেশের স্বার্থ বিরোধী কাজ করেননি, দেশের সম্পদ বিদেশে পাঁচার করেননি। সুতরাং আগামীর বাংলাদেশে জনগণ পীর সাহেব চরমোনাইর মতো দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি আস্থা রাখবে।

শুক্রবার (১৬ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামীতে এদেশের জনগণ কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনবে না, তারা দেশের সংস্কারকামী ও নীতিবান দলকে ক্ষমতায় আনবে। জনগণ বারবার ভুল করতে চায় না, এবার তারা এদেশের আদর্শিক গতিপথ স্থির করতে চায়। সুতরাং যারা দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে, আগামীর বাংলাদেশ তাদের নেতৃত্বে আসবে।

মাওলানা হেলাল আহমাদ আরো বলেন, সরকারের সকল সেক্টরে প্রয়োজনীয় ও কাঙ্খিত সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। কোনো বিভাজন নয়, জুলাই বিপ্লবের চেতনাকে অগ্রাধিকার দিয়ে দেশকে নতুন করে ঢেলে সাজাতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

হানারচর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম আখন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ তাজুল ইসলাম শেখ এর সঞ্চালনায় পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি ডাঃ মুহাম্মদ বেলাল হোসাইন, যুব আন্দোলন সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, আরও বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন সভাপতি ও ইসলামী আন্দোলন উপজেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মনির হোসেন বকাউল, সাবেক ইউনিয়ন সেক্রেটারি ও সদর উপজেলা দপ্তর সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন দেওয়াল প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন