প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫ । ৯:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে হসপিটাল থেকে বাড়ি ফিরে দেখেন ঘরে গ্রিল কেটে চুরি

মো. মাসুদ রানা
শাহরাস্তিতে এক অসুস্থ রুগী এক মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরে দেখতে পায় তার গৃহের গিল কেটে চুরি সংঘটিত হয়েছে।
শনিবার দুপুরে পৌরসভার মেহের কালীবাড়ি দক্ষিণ বাজার সংলগ্ন মোস্তফা গার্ডেন হাউসে এ চুরির ঘটনা প্রকাশ পায়।
ক্ষতিগ্রস্ত পরিবার, গৃহকর্তা, স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাসার গৃহকর্তা মোস্তফা মিয়াজী দীর্ঘ এক মাস ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (১৭ মে) দুপুরে শাহরাস্তি পৌর শহরের নিজ বাসায় ফিরে তার বিল্ডিংয়ের জানালার গ্রীল কাটা অবস্থায় দেখতে পান তিনি।
এ ছাড়া গৃহের প্রবেশের গেইট ও ঘরের দরজার তালা গুলো হাতুড়ি দিয়ে পিটানো অবস্থায় দেখতে পান। পরে পাশ্ববর্তী ওয়ার্কশপ থেকে কাটার এনে তালা খুলে গৃহে  প্রবেশ করেন। গৃহে ঢুকে দেখতে পান স্টীলের আলমিরা খোলা, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রাদি এলোমেলো দেখে তিনি ডাক চিৎকার শুরু করেন।
স্থানীয়দের বিষয়টি জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, চোরের দল আর গৃহে রক্ষিত নগদ অর্থ, স্বর্নলংকার, দামী আসবাবপত্র, কাপড় চোপড় হাতিয়ে নিয়েছে। এরমধ্যে নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন, মূল্যবান গৃহস্থালি সামগ্রী, দামি কাপড়-চোপড় আসবাবপত্র খোয়া গেছে তার।
একই সঙ্গে তাদের অনুপস্থিতিতে কে বা কারা ৩৬ শতক পুকুরের মাছ লুণ্ঠন করেছেন বলে ধারণা করছেন তিনি।
তিনি আরো বলেন পূর্বেও তার গৃহে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি তিনি শাহরাস্তি মডেল থানা কে অবহিত করলে একদল পুলিশ পরিদর্শন করেন তার বাসা।
এ রিপোর্ট লিখা পর্যন্ত গৃহকর্তা মোস্তফা বাদী হয়ে একটি মামলা করবেন বলে গণমাধ্যমকে জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন