প্রকাশের সময়: রবিবার, ১৮ মে, ২০২৫ । ৯:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার সমাজকর্মী শরীফুল ইসলাম মিঠুকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার

নিজস্ব প্রতিনিধি

সামাজিক যোগাযোগ ও ফেসবুকের মাধ্যমে কচুয়ার বিশিষ্ট সমাজসেবক শরীফুল ইসলাম মিঠুকে জড়িয়ে ফেক আইডি খুলে ছবি ও অডিও রেকর্ড এডিট করে সম্মানহানীর অভিযোগে কচুয়া থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ করেছেন।

শনিবার কচুয়া থানা ভুক্তভোগী শরীফুল ইসলাম মিঠু বাদী হয়ে সুবিদপুর গ্রামের ওমর ফারুক,তার ছেলে ফরহাদ হোসেন ও রিয়াদ হোসেনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

লিখিত অভিযোগে উল্লেখ করে শরীফুল ইসলাম মিঠু জানান,আমি একজন ব্যবসায়ী,ব্যবসার পাশাপাশি আমি পূর্বে থেকে এলাকায় সামাজিক ভাবে মসজিদ, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও এলাকায় উন্নয়ন মূলক কাজ করে আসছি। আমাকে সামাজিক ভাবে কাজ করতে বাধাগ্রস্থ করার জন্য বিবাদী রিয়াদ, ফরহাদ হোসেন ও ফারুক হোসেন প্রকাশ্যে আমাকে বিভিন্ন সময় হত্যার হুমকি প্রদান করেন।

গত ১৬ মে বিবাদী রিয়াদ হোসেন প্রকাশ্যে আমাকে সম্মান হানী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে ক্ষতি সাধন করবে বলে অভিযোগের প্রথম সাক্ষীকে মুঠোফোনে জানান।

ওই দিনে SOMAIYA AKTER, MD JOY HOSSAIN, মুজিব সৈনিক নামে সহ একাধিক ফেসবুক পেইজ থেকে আমার একটি অডিও কন্ঠ ইডিট করে সামাজিক যোগাযোগ ফেসবুক এর মাধ্যম ছড়িয়ে সম্মানহানী করে। বিবাদীগনদের পূর্বের কথা এবং হুমকির সহিত সম্পূর্ণ ভাবে মিল পাওয়া যায়।

তিনি আরো বলেন, আমাকে ও আমার পরিবারকে যেকোনো মুহূর্তে বড় ধরনের সাধন করবে বিবাদীগনরা প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে। আমি বর্তমানে এলাকায় আমি আমার পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তাহীনতা রয়েছি।

সমাবেশ বক্তাগন জানান,আমাদের এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল মিঠু এলাকায় মসজিদ,মাদ্রসা,এতিমখানা,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। সম্প্রতি একটি কুচক্রী মহল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শরীফুল ইসলাম মিঠুর মোবাইলের কথোপকথন এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। তারা মিঠুর সম্মানহানী করতে এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ঈশ্বানিত হয়ে তার বিরুদ্ধে প্রপাগান্ডায় লিপ্ত হয়।

মিঠুর বিরুদ্ধে এ সব কুরুচিপূর্ন স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাউছার আহমেদ,বিএনপি নেতা মো. কবির হোসেন সেলিম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুল হক,পৌর ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম ও সমাজ সেবক জাহাঙ্গীর আলম প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন