মতলব উত্তরে বিল্ডিংয়ের গর্তের পানিতে ডুবে ১৬ মাসের শিশু ইয়াছিনের মৃত্যু হয়েছে।
২০ মে বেলা সাড়ে ১১টার দিকে মতলব উত্তর থানাধীন ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া মুন্সি বাড়িতে নিহতের বাবার নতুন বিল্ডিং ঘর করার জন্য গর্ত করলে বৃষ্টিতে গর্তটিতে পানি জমা হইলে ইয়াছিন পরিবারের লোকজনের অগোচরে খেলার সময়ে গর্তের মাঝে পড়ে হাবডুবু করতে থাকিলে দাদি মনোয়ারা বেগম দেখিতে পাইয়া ইয়াছিনকে গর্ত থেকে তোলে চিকিৎসার জন্য মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুর মৃত্যুবরণ করেছে বলে জানান।
নিহত ইয়াছিন ছোট ঝিনাইয়া গ্ৰামের বিল্লাল হোসেনের ছেলে।
সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করে।

মনিরুল ইসলাম মনির