প্রকাশের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫ । ৭:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম ঢাকায় গ্ৰেপ্তার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও আশরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনি.যুগ্ম আহবায়ক কাজী এনামুল হক শামীমকে গতকাল শনিবার বিকেলে ঢাকার গ্ৰেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম।

জানা গেছে, ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

বিকেল সাড়ে ৫টার দিকে ওই অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী পৌঁছালে আওয়ামী লীগের ৪০-৫০ জন যুবক তাদের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং আসামিরা অস্ত্র, পিস্তল, রিভলবার ও শর্টগান দিয়ে আক্রমণ করে ২৭ জনকে জখম করে।

এই ঘটনায় ভুক্তভোগী গোবিন্দপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম এবং সাবেক মেয়র নাজমুল আলম স্বপন, গ্ৰেফতারকৃত কাজী এনামুল হক শামীমসহ মোট ৮৯ জনকে এজাহার নামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৫শ জনকে বিবাদী করা হয়েছে।

এছাড়াও এনামুল হক শামীমের বিরুদ্ধে চাঁদপুর সদরসহ একাধিক মামলা রয়েছে ।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান,  কচুয়া থানার আবেদনের প্রেক্ষিতে কাজী এনামুল হক শামীমকে ঢাকা ডিবি পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন