প্রকাশের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫ । ৯:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খলিলুর রহমান ও দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইলো বিএনপি

নিজস্ব প্রতিনিধি

শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপি। এ সময় দলটির পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে।

বৈঠক শেষে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এর আগে আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির চার নেতা। এতে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই জাতীয় ও সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের লক্ষে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি করে আসছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন