প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫ । ৭:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বায়েজিদ

নিজস্ব প্রতিনিধি
ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দেশের বর্তমান চলমান পরিস্থিতি ও অন্তবর্তীকালীন  সরকারের দেশ পরিচালনা নিয়ে  গুজব তথ্য ফেসবুকে ছড়িয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের নেতা কচুয়া উপজেলা পৌরসভা পলাশপুরের বাসিন্দা আমেরিকায় পলাতক বাইজিদ। তার ব্যবহৃত ফেসবুকে আইডি থেকে লাইভে এসে প্রায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরূপ মন্তব্য করে থাকে।
জানা গেছে,বাইজিদ ২০২১ সাথে দেশ ছেড়ে যান  আমেরিকায়। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় ফেসবুকে লাইভে এসে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে সমালোচিত ও বিতর্কিত হয়েছে।
বর্তমান সে আমেরিকার নিউইয়র্কে থাকেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বাইজিদের পরিবারের লোকজন সকলে ঢাকায় বসবাস করেন।
বর্তমান সরকার নিয়ে একেক সময় ফেসবুকে  গুজব ছড়ার কারণে তার বিরুদ্ধে আইসিটি মামলাসহ একাধিক মামলা রয়েছে শুনা যাচ্ছে।
বাইজিদ হোসেন আমেরিকায় নিউইয়র্কে বসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন