প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫ । ৩:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

৮দিন পর না ফেরার দেশে সানি, শোকে স্তব্ধ সবাই

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হওয়ার ৮দিন পর মো. নাজমুল হাসান সানি মারা গেছে।
সোমবার (২৬ মে) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সে মারা যায়। এর আগে গত ১৮ মে, রোববার রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।

দুর্ঘটনায় তার বোন ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুন্নাহারও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মারা যাওয়া নাজমুল হাসান সানি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল বাসার পাটওয়ারীর ছেলে। তারা এখন সপরিবারে একই ইউনিয়নের ঘাষিপুর গ্রামের নতুন পাটওয়ারী বাড়িতে বসবাস করে। সে বিকাশে কর্মরত।

জানা গেছে, স্কুল শিক্ষক বোনের সাথে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় থাকেন সানি। গত ১৮ মে, রোববার রাতে কাজ শেষে তিনি বোনের সাথে সিএনজিযোগে হাজীগঞ্জ থেকে উয়ারুক যাচ্ছিলেন। পথে হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় যাত্রী ছাউনির সামনে দাঁড়ানো একটি ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সানি ও তার বোন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত সানি ও তার বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরবর্তীতে সানির শারিরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ৮দিন পর আজ সকাল সাড়ে ৮টায় মারা যায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, প্রতিবেশী আব্দুস সাত্তার মিয়াজী ও সানির সহকর্মী বিকাশে কর্মরত মামুন তপদার।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, দুর্ঘটনায় আহত সানির মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন