এই প্রথমবারের মতো চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সালেহাবাদ এম এন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে চাঁদপুর জেলা ছাত্রদল।
গত সোমবার (২৬ মে) জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ এম ইসমাঈল পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে। কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।
অনুমোদিত আংশিক কমিটি হচ্ছে- উক্ত মাদ্রাসার শিক্ষার্থী মোঃ ফারহান সৌরভকে সভাপতি, মোঃ সায়েম হোসেনকে সিনিয়র সহ সভাপতি, মোঃ তানভীর হোসেন রিজভীকে সাধারণ সম্পাদক, মোঃ শাহিদ হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নুর মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ ছাব্বিরকে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- অনুমোদিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে চাঁদপুর জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে একটি সুষ্ঠু ও সুন্দর কমিটি উপহার দেওয়ায় চাঁদপুর জেলা ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কমিটিতে অন্তর্ভুক্ত ছাত্রদলের নেতৃবৃন্দ। তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

মাসুদ হোসেন