প্রকাশের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫ । ১০:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিজেপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হলেন রফিকুল ইসলাম

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুরের কৃতিসন্তান, পুরান ঢাকায় বেড়ে ওঠা দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০০৪-২০০৫ সেশনের মেধাবী ছাত্র ছিলেন, সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির  ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৬ মে) বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তারুন্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীর বাংলাদেশের নেতৃত্বে দিবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরাও তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ঢাকা মহানগর দক্ষিণকে আদর্শিক রাজনৈতিক নগর হিসেবে গড়ে তোলার কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

এদিকে, দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম বিজেপির ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব নির্বাচিত হওয়ায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে, সহকারী অধ্যাপক দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম, বিজেপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ছোটবেলা থেকেই দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম পারিবারিকভাবে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সেবামূলক  প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন