প্রকাশের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫ । ১০:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হলেন বিল্লাল মজুমদার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন  নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
৩ বছর মেয়াদী  কমিটির সভাপতি পদে করইশ পশ্চিম পাড়া সমবায় সমিতির মো: বিল্লাল হোসেন মজুমদার ,সহ-সভাপতি পদে করইশ পূর্ব পাড়া সমবায় সমিতির মো; জাকির হোসেন নির্বাচিত হয়।
সদস্য পদে  ১ নং ব্লকে আলমগীর হোসেন চৌধুরী,২ নং ব্লকে কামাল উদ্দিন,৩ নং ব্লকে আবদুল আজিজ,৪ নং ব্লকে ইমাম হাছান,৫ নং ব্লকে সফিকুল ইসলাম ও ৬ নং ব্লকে মো. মনির হোসেন নির্বাচিত হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে কোন পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় সকল পদের বৈধ  প্রার্থীদের নির্বাচিত ঘোষনা করা হয়।
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো; আবুল হাছানাত,উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন,যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম মৃধা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কমিশনার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সাংবাদিক,বিভিন্ন সমিতির সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
নির্বাচনের পর বিকেলে বিআরডিবির কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নবনির্বাচিত কমিটিকে বিআরডিবির কার্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন।
এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি বলেন, সমিতির অনাদায়ী ঋন উত্তোলন করে অকার্যকর  সমিতিগুলি কার্যকর করা, সমিতির জায়গায় নিয়ে চলমান মোকাদ্দমা নিষ্পত্তি করে কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতিকে একটি আদর্শ সমিতি হিসেবে গড়ে তুলতে সকল সদস্যদের সহযোগীতা কামনা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন