প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ । ৮:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বন্যায় ক্ষতিগ্রস্ত ১শ’ চাষি পেল ২.৫ টন মাছেরখাদ্য সহায়তা 

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে বন্যা পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০০ জন চাষি পেল মাছের খাদ্য সহায়তা।
বৃহস্পতিবার সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে পরিষদ কমপ্লেক্স চত্বরে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত বছর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সঙ্গে এই জনপদ বন্যায় প্লাবিত হয়। তখন বেশিরভাগ মাছের ঘের ও খামার পানিতে তলিয়ে যায়। এতে চাষিরা হয়ে পড়ে সর্বশ্রান্ত। ওই ক্ষতিপুষিয়ে  নিতে আজ এই মাছের খাদ্য সহায়তা দেওয়া হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করে চাষীদের হাতে এই প্রণোদনা তুলে দেন।
ওই সময় তিনি বলেন, বন্যার ক্ষতি পুষিয়ে আবার চাষিরা পুরোদমে মাছচাষে ফিরে যেতে পারে, সেজন্য এই সহায়তা। আশা করি চাষিরা তাদের খামার ও পতিত জলাভূমিতে মাছ চাষের আওতায় নিয়ে আসতে সক্ষম হবেন।
একই সঙ্গে এই জনপদের মানুষের প্রাণীজ আমিষের চাহিদা মিটিয়ে জাতীয় অর্থনীতি বিকাশে অবদান রাখতে সক্ষম হবে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানা যায়, এবার ১০০ জন চাষীকে ২৫ কেজি করে কার্প জাতীয় মিশ্রচাষের উপযোগী প্যাকেটজাত ডুবন্ত ২.৫ টন মাছের খাদ্য দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,  শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: রেজাউল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন