কচুয়ায় মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশ স্থাপিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে কচুয়া সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির উত্তরের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস,উপজেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, আব্দুল খালেক, জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ আজাদ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বিএনপি নেতা তরিকুল ইসলাম তরিক, উপজেলা মহিলা দলের সভানেত্রী গাজী শাহীন।
বক্তব্য রাখেন,পৌরসভা জিয়া পরিষদের সভাপতি নওশের আলম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক হোসেন, পৌর যুবদলের সভাপতি সফিকুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী,পৌর ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম শরিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মমিন আহমেদ জিসান, কচুয়া সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান,যুবদল নেতা আতিকুর রহমান বাচ্চু প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন,উপজেলা ওলামা দলের সভাপতি মাও.মো.কবির হোসেন।
একই দিনে কচুয়া পৌরসভার বড় মসজিদ, ডাকবাংলো ঈদগাঁও জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ আলোচনা সভা আয়োজন করা হয়।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া