প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫ । ৭:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশ স্থাপিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর জিয়া পরিষদের উদ্যোগে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা জিয়া পরিষদের সভাপতি ও বিএনপি নেতা অধ্যাপক নওশের আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, জিয়া পরিষদের সহ-সভাপতি মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ সোহেল আহমেদ প্রমুখ।

এসময় জিয়া পরিষদের উপজেলা ও পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ’রা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন